প্রকৃতি | Nature
প্রাণী | Animals
খাবার | Food
স্কুল | School
ঘরের জিনিস | Household Items
100

আমি আলো দিই, তাপও দিই, কিন্তু কাছে গেলে কেউ থাকতে পারে না। আমি কে?

I give light and heat, but no one can stay too close to me. Who am I?


সূর্য | Sun

100

চার পা আছে, কথা বলি না; লেজ নেড়ে বন্ধুত্ব জানাই। আমি কে?

I have four legs and do not speak; I wag my tail to show friendship. Who am I?

কুকুর | Dog

100

পাতলা খোসার ভিতর সাদা ঘর, রান্নাঘরে আমার ঝাঁজের জোর। আমি কে?

Inside a thin skin is a white house; in the kitchen, my sharp smell is strong. Who am I?

পেঁয়াজ | Onion


100

নিজে ছোট হই, তোমার লেখা বড় করি। ভুল করলে আমায় নয়, বন্ধুকে ডাকো। আমি কে?

I become smaller while making your writing grow. If you make a mistake, you call my friend, not me. Who am I?

পেন্সিল | Pencil 

100

চার পা আছে, হাঁটি না; পিঠ আছে, শুই না; মানুষ আমায় ভরসা করে। আমি কে?

I have four legs but don’t walk; I have a back but don’t lie down; people rely on me. Who am I?

চেয়ার | Chair

200

আকাশে জন্ম, মাটিতে মৃত্যু; পড়তে পড়তে গান গাই টুপটাপ। আমি কে?

Born in the sky, I end on the ground; while falling, I sing tip-tap. Who am I?


বৃষ্টি | Rain

200

ডানা আছে, ফুলে যাই;  রঙিন পোশাক পরি। আমি কে?

I have wings and visit flowers; I l wear colorful clothes. Who am I?


প্রজাপতি | Butterfly

200

বাইরে হলুদ জামা, ভিতরে নরম মিঠে প্রাণ; খোসা খুললেই হাসে বাচ্চারা। আমি কে?

I wear a yellow coat and have a soft sweet heart; children smile when I am peeled. Who am I?

কলা | Banana

200

আমার শরীর পাতলা, পেট ভরা জ্ঞান; খুললেই কথা বলে শিক্ষক ছাড়াই। আমি কে?

My body is thin, my belly is full of knowledge; when opened, I speak without a teacher. Who am I?

বই | Book

200

পেট ঠান্ডা, মুখে দরজা; খাবার রাখি তাজা। আমি কে?

My belly is cold and my mouth is a door; I keep food fresh. Who am I?

ফ্রিজ | Refrigerator

300

গাছের সন্তান, বাতাসের বন্ধু; শরৎে মাটিতে ঘুমাই। আমি কে?


Child of a tree, friend of the wind; in autumn I sleep on the ground. Who am I?

পাতা | Leaf

300

পিঠে বাড়ি, মুখে ধৈর্য; দৌড়ে জিতি না, কিন্তু হাল ছাড়ি না। আমি কে?

A house on my back and patience on my face; I don’t win by running, but I don’t give up. Who am I?

কচ্ছপ | Turtle

300

জন্ম দুধে, রূপ গোল; রসে ডুবে থাকি অনর্গল। আমি কে?

Born from milk, round in shape; I stay soaked in syrup. Who am I?

রসগোল্লা | Rasgulla

300

সোজা চলাই আমার কাজ, বাঁকা চিন্তা সোজা করি কাগজে। আমি কে?

My job is to make things straight; even crooked ideas become straight on paper with me. Who am I?

রুলার | Ruler

300

নিজের চোখ নেই, তবু পৃথিবী দেখাই; নিজের মুখ নেই, তবু গান শোনাই। আমি কে?

I have no eyes, yet I show the world; I have no mouth, yet I play songs. Who am I?

টিভি | TV| দূরদর্শন

400

সাত রঙের হাসি আমার, কিন্তু ধরতে গেলে শূন্য হাতে ফিরবে। আমি কে?


রংধনু | Rainbow


400

রাত আমার সময়, কান আমার চোখের মতো কাজ করে। আমি কে?

Night is my time, and my ears work almost like eyes. Who am I?

বাদুড় | Bat

400

গায়ে কাঁটা পাহারাদার, ভিতরে সোনালি ঘর; গন্ধে আমায় চেনা যায়। আমি কে?

Spiky guards outside, golden rooms inside; my smell helps you know me. Who am I?

কাঁঠাল | Jackfruit

400

আমি না থাকলে অঙ্কে গোলমাল, দৈর্ঘ্য মাপি, দাগ টানি, রেখা সামলাই। আমি কে?

Without me, math gets messy; I measure length, draw lines, and manage straight edges. Who am I?

স্কেল | Scale/Ruler

400

ঘুরি ঘুরি, কোথাও যাই না; ডানা আছে, আকাশ পাই না। আমি কে?

I spin and spin but go nowhere; I have blades but never reach the sky. Who am I?

ফ্যান | Fan

500

নিজে আলো বানাই না, তবু রাতে পৃথিবীকে নরম আলো দিই। আমি কে?

I do not make my own light, yet I give Earth soft light at night. Who am I?

চাঁদ | Moon


500

পা নেই, তবু চলি; কান নেই, তবু কম্পন শুনি। আমি কে?

I have no legs but move; I have no ears but sense vibrations. Who am I?

সাপ | Snake

500

মাটির নিচে থাকি লুকিয়ে, আগুনে পড়লে নরম হই;

I hide under the ground, soften in fire; fried, boiled, or cooked, I go everywhere. Who am I?

আলু | Potato

500

প্রশ্ন আমায় ভয় পায় না, উত্তর আমায় খুঁজে পায়; পরীক্ষার হলে আমি সবার সঙ্গী। আমি কে?

Questions do not scare me, answers find me; in the exam hall, I am everyone’s companion. Who am I?

কলম | Pen

500

ছোট দেহ, বড় পাহারা; চাবি ছাড়া আমার মুখ খোলে না। আমি কে?

Small body, big guard; without a key, my mouth does not open. Who am I?

তালা | Lock

M
e
n
u